দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইনকে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়েছে। অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামগ্রিক কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইনের সভাকক্ষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কার দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, ৫ থানার ওসিসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমূলক ও গণমুখী পুলিশিং সেবা নিশ্চিত করা এবং কর্মরত সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
জেলা পুলিশ জানায়, জুলাই মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, প্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন সেবামুলক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব সূচকে চাঁপাইনাববগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন মো. একরামুল হোসাইন।
পুরস্কার প্রাপ্তির পর অনুভুতি জানতে চাইলে ওসি একরামুল হোসাইন দেশ টিভিকে বলেন, এ সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো সদর মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় দায়িত্বশীল থাকার চেষ্টা করি। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস দেশ টিভিকে বলেন, পুলিশের কর্মস্পৃহা, কাজের স্বীকৃতি এবং নৈতিক মনোবল বাড়াতে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। এখন পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা চলে এসেছে। যারা ভালো কাজ করছেন, তাদের আরও বেশি পুরস্কার দেওয়া হবে। যারা অপরাধ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে।
কেএম